সিলেটে সড়কে প্রাণ হারানো ৮ মরদেহ বহনে অ্যাম্বুলেন্স সহায়তা দিল এসনিক
দৈনন্দিন
প্রকাশঃ ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:২৬ অপরাহ্ন
সিলেটে মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কঠোর নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোটরসাইকেল বা মোটরবাইক বিক্রির সময় বিক্রেতাকে অবশ্যই ক্রেতার বৈধ ড্রাইভিং লাইসেন্স যাচাই করতে হবে। একইসঙ্গে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন সম্পন্ন করে তা ক্রেতার নামে যথাযথভাবে হস্তান্তর করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিলেট নগরীতে মোটরসাইকেল বা মোটরবাইক ক্রয়-বিক্রিয়ের সময় এ নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট ক্রেতা ও বিক্রেতাকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
অন্যথায় আইন অমান্য করলে ক্রেতা ও বিক্রেতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করে এসএমপি।
সিলেট মেট্রোপলিটন পুলিশ, এসএমপি, মোটরসাইকেল ক্রয়-বিক্রয়