২১ এপ্রিল ২০২৬

রাজনীতি / সরকার

বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার করতে হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:০৪ অপরাহ্ন

ছবিঃ বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বস্ত্র ও পাট, বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রাকৃতিক ও পচনযোগ্য পণ্যে এখন আগ্রহ বেশি মানুষের। পাট দেশের ঐতিহ্যের সঙ্গে জড়িত। এতো বছর পরে এসে সবকিছুর জন্য লাইসেন্স জরুরি নয়। বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতি সংস্কার করে কাজ করতে হবে। নৈতিকতা ও সক্ষমতা নিয়ে করতে হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এরপর বস্ত্র ও পাট, বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিশ্বে আমাদের প্রতিযোগী মনোভাব, সক্ষমতা ও সুবিধা তুলে ধরতে হবে। সরকারের নির্দেশনার মতো সবার ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি।


এর আগে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি মন্ত্রণালয়ের সার্বিক কর্মকাণ্ডের ওপর একটি উপস্থাপনা করেন।

এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান, অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, অতিরিক্ত সচিব রায়না আহমদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং অধীনস্ত দফতর-সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

বাণিজ্যমন্ত্রী, খন্দকার মুক্তাদির, মন্ত্রনালয়, বাণিজ্য

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ