জগন্নাথপুরে উপবৃত্তির প্রলোভনে মাদরাসাছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা
দৈনন্দিন
প্রকাশঃ ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:০৮ অপরাহ্ন
‘এসআইকে জ্বালাই দিয়েছিলাম’ বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতা মাহদী হাসান ইউরোপের উদ্দেশ্যে ভারতে গেলে দিল্লিতে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিল্লি বিমানবন্দরে তাকে প্রায় ৪০ মিনিট পুলিশ হেফাজতে রেখে পরে বাংলাদেশে পাঠানো হয়। বিষয়টি মাহদী নিজেই নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিল্লিতে ফিনল্যান্ডের দূতাবাসে অবস্থান করছেন- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়।
বাংলাদেশে ফেরার আগে ফেসবুক লাইভে মাহদী বলেন, ‘আমি দিল্লি বিমানবন্দর থেকে বলছি। আমার সঙ্গে যা ঘটেছে, তা দেশে গিয়ে সংবাদ সম্মেলনে জানাব। এখানে আমাকে প্রায় ৪০ মিনিট পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আমি আমার দেশের দূতাবাসে কথা বলতে বলেছিলাম। এরপরও আমার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। পরে দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করে আমাকে দেশে পাঠানো হচ্ছে।’
মাহদী হাসান বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব। গত ১ জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় এনামুল হাসান নয়ন নামে এক তরুণকে আটক করা হলে তিনি সেখানে যান। এ সময় ‘থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে আমরা জ্বালাই দিয়েছিলাম’- এমন মন্তব্য করে ওসিকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
এ ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে আন্দোলনের মুখে ২৪ ঘণ্টার আগেই তিনি জামিনে মুক্তি পান।
হবিগঞ্জ, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন, মাহদী হাসান, ভারত