সিলেটের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নতুন আবাসনের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
রাজনীতি
প্রকাশঃ ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ন
সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আজ শপথ নেবে না বলে ঘোষণা করেছে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘সংবিধান সংশোধনের আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ নেই।’
এরপর বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশন (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বিএনপির এ ঘোষণার প্রেক্ষিতে সংসদ সদস্য হিসেবে শপথ না পড়ার ঘোষণা দিয়েছে ১১-দলীয় জোট।
জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে বলেন, বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেন, জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন না। কারণ তারা মনে করেন, সংস্কারবিহীন সংসদ অর্থহীন।
এরইমধ্যে ফেসবুকে দেয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ বলেছেন, ‘আইন অনুযায়ী বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় কোনো শপথই নেবে না ১১-দলীয় জোট।’
সংসদ, সংবিধান, বিএনপি, জামায়াত, এনসিপি