সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ১৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৩৪ পূর্বাহ্ন
দীর্ঘ ২৬ বছর পর প্রয়াত নজির হোসেন এর হারানো আসন পুনরুদ্ধার করলেন তাঁরই শিষ্য কামরুজ্জামান কামরুল। বেসরকারি ফলাফলে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে সুনামগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। শনিবার তার নামে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ১৭৭টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে কামরুজ্জমান কামরুল পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৭০৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী তোফায়েল আহমদ পেয়েছেন ৯১ হাজার ১৭৬ ভোট।
ভাটি অঞ্চলের বরেণ্য রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা নজির হোসেন ১৯৯১ সালে কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে এই আসনে প্রথমবার বিজয়ী হয়েছিলেন। তারপর ১৯৯৩ সালে তিনি বিএনপিতে যোগদান করেন।
মহান মুক্তিযুদ্ধের টেকেরঘাট সাব-সেক্টরের সহ-অধিনায়ক নজির হোসেন ১৯৯৬ এবং ২০০১ সালের নির্বাচনে বিএনপি থেকে এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর মধ্যে ২০০১ সালের নির্বাচনে সুরঞ্জিত সেনগুপ্তকে হারিয়ে অনন্য এক নজির গড়েছিলেন তিনি।
২০০৭ সালে দল থেকে বহিষ্কারের পর ২০০৮ সালে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে পরাজিত হন। পরে ২০১৮ সালে আবার বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করেও পরাজিত হন নজির হোসেন। ২০২৪ সালের ২৮ মার্চ তিনি প্রয়াত হন।
তার মৃত্যুর পর সুনামগঞ্জ-১ আসনে মনোনয়নপ্রত্যাশী হিসেবে ছিলেন তার স্ত্রী সালমা নজির। একইসাথে তার দুই রাজনৈতিক শিষ্য আনিসুল হক এবং কামরুজ্জামান কামরুলও মনোনয়ন প্রত্যাশা করেন। প্রথমে দল থেকে আনিসুল হককে মনোনয়ন দেয়ার পর শেষ মুহূর্তে তার মনোনয়ন প্রত্যাহার করে মনোনয়ন দেয়া হয় কামরুজ্জামান কামরুলকে।
সুনামগঞ্জ-১, কামরুজ্জামান, কামরুল, নজির হোসেন,