১৩ মার্চ ২০২৬

নির্বাচন

জাতীয় সংসদ নির্বাচন

মৌলভীবাজারে বিএনপি চারে চার, জামায়াত জোট শূন্য

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশঃ ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:২৬ পূর্বাহ্ন


মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সব কটি আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করা হলেও কয়েকটি আসনে পোস্টাল ব্যালটের গণনা এখনো বাকি রয়েছে।


মৌলভীবাজার-১ আসনে ১১৩টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে। নাসির উদ্দীন আহমেদ মিঠু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৮ হাজার ২৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আমিনুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ৭৮ হাজার ২১৪ ভোট পেয়েছেন। 


মৌলভীবাজার-২ আসনে ১০৩টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে।  মো. শওকতুল ইসলাম শকু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ৭০৭ ভোট।  মো. সায়েদ আলী দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৫০ হাজার ৫৯৮ ভোট এবং কাপ-পিরিচ প্রতীক পেয়েছে ২৪ হাজার ৭৭৯ ভোট। 


মৌলভীবাজার-৩ আসনে ১৭৫টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে। বিএনপি প্রার্থী এম নাসের রহমান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৪ হাজার ৫৪৫ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আব্দুল মান্নান পেয়েছেন ৭৪ হাজার ৩৬২ ভোট। 


মৌলভীবাজার-৪ আসনে ১৬৩টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে। বিএনপি প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত শেখ নূরে আলম হামিদী রিকশা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ