১৩ মার্চ ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

জাতীয় সংসদ নির্বাচন

হবিগঞ্জের ৪ টি আসনেই বিএনপি প্রার্থীর জয়

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:১১ পূর্বাহ্ন


হবিগঞ্জের ৪টি আসনেই নিরঙ্কুশ জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রার্থীরা। এ জেলায় জামায়াত ও তার ১১-দলীয় ঐক্যের সঙ্গী কোন দল কোন আসনে বিজয়ী হননি।


বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণ শেষে ভোটগণনা করে রাতে এ ফলাফল ঘোষণা করেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।


হবিগঞ্জ ১( নবীগঞ্জ - বাহুবল) আসনে বেসরকারিভাবে বিএনপির প্রার্থী ড, রেজা কিবরিয়া ১ লাখ ১১ হাজার ৯৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মাওলানা সিরাজুল ইসলাম (রিকশা) পেয়েছেন  ৫৬হাজার ২১শ ৩২ভোট।


হবিগঞ্জ  -২ (বানিয়াচং -আজমিরীগঞ্জ)  - আসনে বিএনপির ডা: আবু মনসুর সাখাওয়াত হাসান ধানের শীষ মার্কা ১ লাখ ২৬ হাজার ৫৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম ১১দলীয় জোটের  দেয়াল ঘড়ি মার্কা আব্দুল বাছিত আজাদ পেয়েছেন ৬৫ হাজার ৭৬২ ভোট।


হবিগঞ্জ ৩ আসনে বিএনপির প্রার্থী জি কে গউছ ১ লাখ ৪২ হাজার ৩৪৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী কাজী মহসিন আহমেদ পেয়েছেন ৪৫হাজার ৫৬৮ ভোট পেয়েছেন।


হবিগঞ্জ ৪ (মাধবপুর চুনারুঘাট)  আসনে বিএনপির সৈয়দ মোহাম্মদ ফয়সল১ লাখ ৮৮  হাজার ৭২   ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামি ঐক্য ফ্রন্টের গিয়াস উদ্দিন তাহেরী পেয়েছেন, ৮৪ হাজার ৩২৩ ভোট।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, নির্বাচন, ফলাফল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ