সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ২:৩৩ পূর্বাহ্ন
জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার ৫টি আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন।
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল ১ লক্ষ ৬১ হাজার ৭৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী তোফায়েল আহমদ খান পেয়েছেন ৯২ হাজার ৯৬৬ ভোট।
সুনামগঞ্জ-২ আসনে ধানের শীষ প্রতীকে নাসির উদ্দিন চৌধুরী ৯৯ হাজার ৫২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এখানে জামায়াত প্রার্থী শিশির মনির পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট।
সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ ৯৭,৩১৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন (তালা প্রতীক) পেয়েছেন ৪২,২২৬ ভোট।
সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির নুরুল ইসলাম নুরুল ৯৮ হাজার ৯২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী সামছউদ্দিন আহমদ পেয়েছেন ৭৫,৭৩৫ ভোট।
সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির কলিম উদ্দিন আহমদ মিলন ১ লক্ষ ৫১ হাজার ৯১৫ ভোট পেয়ে বিশাল জয় পেয়েছেন। অন্যদিকে জামায়াত প্রার্থী আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম পেয়েছেন ১ লক্ষ ২১ হাজার ২১ ভোট।
এই পাঁচটি আসনেরই সকল সাধারণ কেন্দ্রের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছেন সুনামগঞ্জে জেলা রিটার্নিং কর্মকর্তা ও ডেপুটি কমিশনার ড. মুহাম্মদ ইলিয়াস মিয়া। তবে এসকল কেন্দ্রের পোস্টাল ব্যালট কেন্দ্রে ফলাফল এখনো বাকি রয়েছে।
সুনামগঞ্জ, নির্বাচন, ফলাফল