সুনামগঞ্জে কাভার্ড ভ্যান থেকে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি উদ্ধার
অপরাধ-বিচার
প্রকাশঃ ৩১ আগস্ট, ২০২৬ ১:৩৪ অপরাহ্ন
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লবকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে সিলেটের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুটি মামলায় আবুল কাশেম পল্লবকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’
এর আগে গত শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পল্লবকে গ্রেপ্তার করে বাড্ডা থানা-পুলিশ। রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছিল বিয়ানীবাজার থানার পুলিশ। পরে তাকে সিলেটে আনা হয়।
পুলিশ জানায়, আবুল কাশেম পল্লবের বিরুদ্ধে সিলেট ও বিয়ানীবাজারসহ বিভিন্ন থানায় হত্যা, বিস্ফোরক ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে অন্তত ২০টি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পরও বিয়ানীবাজারে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে পল্লব সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে। প্রকাশ্যে মিছিল-সমাবেশ আয়োজন এবং আদালতের নির্দেশনা অমান্য করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
আবুল কাশেম পল্লব বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আবুল কাশেম পল্লব, গ্রেপ্তার, আদালত, কারাগার, বিয়ানীবাজার, আওয়ামী লীগ