সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ১:৪১ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু থেকে বেলা ১২ টা পর্যন্ত মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনে প্রায় ২৮ দশমিক ৭৫ শতাংশ ভোট পড়েছে। মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টা পর্যন্ত জেলার ৫৫৪ টি ভোটকেন্দ্রে নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোট দেন ভোটাররা।
মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ভোটগ্রহণ শুরু থেকে বেলা ১২ টা পর্যন্ত জেলায় গড়ে প্রায় ২৮ দশমিক ৭৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
এদিকে ভোটগ্রহণকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলেও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সিলেট ভয়েসকে জানানো হয়েছে।
উল্লেখ্য, মৌলভীবাজার জেলায় মোট ভোটার ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৮ লাখ ২৪ হাজার ৪৫৪ জন, নারী ভোটার রয়েছেন ৭ লাখ ৯০ হাজার ৪৭৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮জন। এ জেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ৫৫৪টি।
নির্বাচন, মৌলভীবাজার জেলা, ভোটগ্রহণ, গণভোট