সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:১৫ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সিলেট-৪ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী আরিফুল হক চৌধুরী ভোট দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের পূর্ব গুরুকচি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট প্রদান করেন আরিফুল হক।
ভোট প্রদানকালে তিনি বলেন, ‘এখন পর্যন্ত পরিবেশ সুন্দর। আশা করছি সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হবে।’
উল্লেখ্য, পূর্ব গুরুকচি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ হাজার ৮০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৪৪৭ জন এবং নারী ভোটার ১ হাজার ৩৬০ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট-২০২৬, আরিফুল হক, সিলেট-৪