সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:২৪ পূর্বাহ্ন
সিলেট-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শিবগঞ্জ স্কলার্সহোম কেন্দ্রে ভোট তিনি তার ভোট প্রদান করেন। এসময় তার সাথে ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম সহ নেতাকর্মীরা।
ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকিদের জানান, এবারের ভোট গোটা বিশ্ব দেখছে। তাই সারাদেশের উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিচ্ছে। এবারে একটা ঐতিহাসিক ভোট হবে। এসময় তিনি মানবিক বাংলাদেশ গড়ে তুলার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি এবারের ভোটে কোনো শঙ্কা দেখছেন না জানিয়ে বলেন, কিছু ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে। কাউকে যেন হয়রানি না করা হয় সেদিকে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার কথা জানান তিনি।
সিলেট-১ আসন, জামায়াতে ইসলামী, মাওলানা হাবিবুর রহমান, জাতীয় সংসদ নির্বাচন