০২ মে ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

জৈন্তাপুরে দুই প্রিজাইডিং কর্মকর্তার জামায়াত নেতার বাড়িতে যাওয়ার ঘটনায় উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ১:৫৫ পূর্বাহ্ন


সিলেটের জৈন্তাপুর উপজেলার ভিত্রিখেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দুই সহকারি প্রিজাইডিং কর্মকর্তার কেন্দ্রের পাশে জামায়াত নেতার বাড়িতে যাওয়ার ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে এই দুই কর্মকর্তাকে আটক করেন স্থানীয় জনগণ। তাদেরকে জিজ্ঞাসাবাদের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, প্রিজাইডিং কর্মকর্তারা স্থানীয়দের বলছিলেন যে তারা এলাকায় এসে তাদের আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন রাতের খাবার নিয়ে আসতে। এ সময় তারা তাদের হাতে থাকা খাবারের ব্যাগও দেখান।
এ সময় স্থানীয়রা তাদেরকে কোন আইনে কেন্দ্র ছেড়ে তারা অন্যের বাড়িতে খেতে যেতে পারেন, এমন প্রশ্নও করা হয়।

এ ব্যাপারে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ‘দুইজন সহকারি প্রিজাইডিং কর্মকর্তা কেন্দ্রের পাশে তাদের এক অসুস্থ্য আত্মীয়কে দেখতে তার বাড়িতে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়। ফেরার পথে স্থানীয়রা তাদেরকে আটক করেন।’

তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে বিএনিপর স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলাপ হয়েছে, তাদেরকে বলেছি যে এই দুই কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের যদি ন্যুনতম কোন আলামত পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পরে বিএনপি নেতৃবৃন্দও তাদের বিষয় বিবেচনায় নিয়ে ছেড়ে দিয়েছেন।’


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সিলেট, জৈন্তাপুর, প্রিজাইডিং কর্মকর্তা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ