২২ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

সিলেটে ভারতীয় চা-পাতাসহ মিনি কাভার্ড ভ্যান জব্দ, আটক এক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২২ আগস্ট, ২০২৬ ৭:১৬ অপরাহ্ন


সিলেটে অভিযান চালিয়ে ৮ লাখ টাকা মূল্যের ভারতীয় চা-পাতাসহ একটি মিনি কাভার্ড ভ্যান আটক করেছে পুলিশ। এ সময় মো. তোফায়েল (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।



শুক্রবার (২১ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে এয়ারপোর্ট থানাধীন সাহেব বাজার কান্দিপাড়া এলাকার ধোপাগুল থেকে সাহেব বাজারগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


পুলিশ জানায়, আটক মিনি ভ্যান ৪০ বস্তায় মোট ২ হাজার কেজি ভারতীয় চা-পাতা জব্দ করা হয়। এসব চা-পাতার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা।


গ্রেপ্তার তোফায়েল সিলেটের ওসমানীনগর উপজেলার উনিশ মাইল (কলারাইল) এলাকার আলাউর রহমানের ছেলে। 

অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইন দায়ের করে মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ভারতীয় চা-পাতা, কাভার্ড ভ্যান, তোফায়েল, এসএমপি, চোরাচালান, পুলিশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ