২৮ মে ২০২৬

নির্বাচনযাত্রায় বিএনপি

সাধারণ চেয়ারেই বসবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২২ জানুয়ারী, ২০২৬ ১০:১৬ পূর্বাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস

সিলেটের নির্বাচনী প্রচারণার জনসভায় ভিআইপি কোনো আসন গ্রহণ না করে সাধারণ চেয়ারেই বসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। জনসভাকে ঘিরে মঞ্চের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

 

সরেজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টার মধ্যেই আলিয়া মাদরাসা মাঠে তারেক রহমানের জনসভার জন্য প্রস্তুত করা মঞ্চে বসানো হয়েছে সাধারণ চেয়ার। মঞ্চে থাকা সব আসনই একই ধরনের, আলাদা করে ভিআইপি বা বিশেষ কোনো চেয়ার রাখা হয়নি।

 

আজ বেলা সাড়ে ১১টার দিকে সিলেটবাসীর উদ্দেশে আয়োজিত এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তারেক রহমান। এই জনসভার মধ্য দিয়েই জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি।

 

এর আগে বুধবার রাত ১টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুরে তাঁর শ্বশুরবাড়িতে নির্বাচনী প্রচারণায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। সেখানে এক আবেগঘন পরিবেশে আয়োজিত গণসংযোগ ও সংক্ষিপ্ত বক্তব্যে তিনি হাজারো মানুষের উপস্থিতিতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।


শেয়ার করুনঃ

নির্বাচনযাত্রায় বিএনপি থেকে আরো পড়ুন

তারেক রহমান, সিলেট জনসভা, বিএনপি নির্বাচন, ধানের শীষ, আলিয়া মাদরাসা মাঠ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ