একটি রাজনৈতিক দল পোস্টাল ভোট দখলের নেয়ার চেষ্টা করছে: হবিগঞ্জে তারেক রহমান
নির্বাচনযাত্রায় বিএনপি
প্রকাশঃ ২২ জানুয়ারী, ২০২৬ ৯:৫৬ পূর্বাহ্ন
সিলেটে বিএনপির জনসভাকে ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দলে দলে মিছিল নিয়ে জেলার বিভিন্ন উপজেলা ও মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা জনসভাস্থলে যোগ দিচ্ছেন। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠ ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে স্লোগান দিতে দিতে জনসভাস্থলে প্রবেশ করেন তারা। অনেক নেতাকর্মী ভোর রাতেই সড়ক ও নৌপথে সিলেটে পৌঁছান।
জনসভাকে কেন্দ্র করে সিলেট নগরী ও আশপাশের এলাকায় কয়েক দিন ধরেই বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ভোর থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা জানান, বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকেই তারা সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু বলেন, ‘সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে আমরা তাহিরপুর-মধ্যনগর থেকে নেতাকর্মীরা এসেছি। এবারের নির্বাচনে তারেক রহমানের প্রথম জনসভার স্বাক্ষী হতে আমরা দূর থেকেই এসেছি।’
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই জনসভাকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের উপস্থিতিতে জনসভা সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।
সিলেট,জনসভা, তারেক রহমান