একটি রাজনৈতিক দল পোস্টাল ভোট দখলের নেয়ার চেষ্টা করছে: হবিগঞ্জে তারেক রহমান
নির্বাচনযাত্রায় বিএনপি
প্রকাশঃ ২২ জানুয়ারী, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ন
দীর্ঘ দুই দশক পর শ্বশুর বাড়িতে গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) রাত ১২টা ৪০ মিনিটের দিকে তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে শ্বশুরবাড়িতে পৌঁছেন।
তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী জোবাইদা রহমান। এর আগে তিনি হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন।
এদিকে, দীর্ঘদিন পর জামাইয়ের আগমন উপলক্ষে শ্বশুরবাড়ি বাড়িতে দোয়া ও আপ্যায়নের আয়োজন করা হয়েছে। রান্না করা হচ্ছে ৪০ হাঁড়ি আখনি। জামাই তারেক রহমানের আগমন উপলক্ষে বিশেষ দোয়ার আয়োজন করেছেন শ্বশুর বাড়ির লোকজন। দোয়া শেষে রান্না করা ৪০ হাড়ি আখনি বিতরণ করা হবে প্রায় ১২ হাজার মানুষের মধ্যে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করার জন্য বুধবার রাত ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে সপরিবারে অবতরণ করেন তারেক রহমান।
পরে সেখান থেকে সরাসরি বাসে করে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন তিনি।এরপর বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে হজরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করেন বিএনপির এই শীর্ষ নেতা। আগামীকাল সিলেট নগরীর আলিয়া মাদরাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় যোগ দিবেন তিনি।
তারেক রহমান, শ্বশুরবাড়ি