২৮ মে ২০২৬

নির্বাচনযাত্রায় বিএনপি

শাহজালাল (রহ) এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২১ জানুয়ারী, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ন


হযরত শাহজালাল (রহ) এর মাজার জিয়ারত করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান হযরত শাহজালাল (রহ.) মাজারে পৌঁছেছেন। 


বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে রাত ৮টা ৪৫ মিনিটের দিকে জিয়ারতের উদ্দেশে মাজারে উপস্থিত হন।


হাজারো মানুষের ভিড় ঠেলে রাত সোয়া ৯টার দিকে মাজারের ভিতরে প্রবেশ করেন তিনি। মাজার জিয়ারত ও এশার নামাজ শেষে তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর কবরও জিয়ারত করেন। 


এরপর রাত ১০টার দিকে হযরত শাহপরাণ (রহ) এর মাজারের দিকে রওনা হন তিনি।


এর আগে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।


এসময় তারেক রহমানের সঙ্গে ছিলেন তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দরা।


অতীতের মতো এবারও নির্বাচনী রাজনীতির প্রচলিত রীতি অনুসরণ করে বিএনপি তাদের নির্বাচনী কার্যক্রমের সূচনা করছে সিলেট থেকে। 


রাতেই হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত শেষে বৃহস্পতিবার সকালে সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।


শেয়ার করুনঃ

নির্বাচনযাত্রায় বিএনপি থেকে আরো পড়ুন

সিলেট, তারেক রহমান, বিএনপি, শাহপরাণ মাজার,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ