একটি রাজনৈতিক দল পোস্টাল ভোট দখলের নেয়ার চেষ্টা করছে: হবিগঞ্জে তারেক রহমান
নির্বাচনযাত্রায় বিএনপি
প্রকাশঃ ২১ জানুয়ারী, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ন
নির্বাচনী রাজনীতির পুরোনো রীতিই এবারও অনুসরণ করছে বিএনপি। দলটির নির্বাচনী প্রচারণার সূচনা হচ্ছে সিলেট থেকেই। বৃহস্পতিবার হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরপর সকালে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি।
বুধবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন জানান, বুধবার রাত ৮টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশে সিলেটের পথে রওনা হবেন তারেক রহমান। রাতে তিনি সিলেটে পৌঁছাবেন বলে জানানো হয়েছে।
তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে সিলেট নগরজুড়ে লক্ষ্য করা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তাঁকে ঘিরে বাড়তি আগ্রহ দেখা গেছে। নগরের বিভিন্ন সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ভরে উঠেছে পরিবেশ।
নির্বাচনী জনসভাস্থল আলিয়া মাদরাসা মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মাঠের উঁচু-নিচু অংশ সমান করতে ব্যবহার করা হচ্ছে রোলার। পূর্ব পাশে নির্মাণাধীন মঞ্চের কাজ ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সাজসজ্জা কাজে নিয়োজিত কর্মীরা। মঞ্চের সামনে ৩০ ফুট এলাকা জুড়ে বাঁশের খুঁটি দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। ব্যারিকেডের ভেতরের উত্তর অংশে জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের সদস্যদের বসার ব্যবস্থা রাখা হচ্ছে।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমানের সিলেট সফর নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দীর্ঘ প্রায় দুই দশক পর তাঁর এই সফর ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে আলাদা উদ্দীপনা কাজ করছে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘প্রথম নির্বাচনী জনসভা সিলেটে হওয়ায় আমরা প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। মাঠ, আশপাশের এলাকা এবং সার্বিক ব্যবস্থাপনায় কোনো ঘাটতি রাখা হচ্ছে না।’
বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় আলিয়া মাদরাসা মাঠের জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। ওই সমাবেশে সিলেট জেলার ছয়টি এবং সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনে দল ও জোট মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।
জনসভা শেষে বিকেল সাড়ে তিনটায় সড়কপথে মৌলভীবাজারের শেরপুরে পৌঁছে একটি জনসভায় বক্তব্য রাখবেন তিনি। পরে হবিগঞ্জে আরেকটি সভায় অংশ নিয়ে জেলার চারটি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান।
এদিকে, তারেক রহমানের সফরকে ঘিরে সিলেট মহানগরে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেলের দায়িত্বে থাকা অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে এই সফরের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। যে সব স্থানে তারেক রহমান যাবেন এবং যেসব সড়ক দিয়ে চলাচল করবেন, সব জায়গায় পোশাকধারী ও সাদাপোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।
তারেক রহমানে, আলিয়া মাঠ, সিলেট, জাতীয় সংসদ নির্বাচন