সিলেটের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নতুন আবাসনের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
রাজনীতি
প্রকাশঃ ২০ জানুয়ারী, ২০২৬ ৩:০০ অপরাহ্ন
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে তার স্ত্রী জুবাইদা রহমানের পিতা মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাড়ি পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৩ সংসদীয় আসনে দলের মনোনীত প্রার্থী এম এ মালিক।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাহীমপুরে তারেক রহমানের শ্বশুরবাড়ি পরিদর্শনকালে এম এ মালিক বলেন, দীর্ঘদিন পর বিশ্বব্যাপী পরিচিত চিকিৎসক ডা. জুবাইদা রহমান তাঁর পিতা ও দাদার বাড়িতে আগমন করবেন এটি সিলেটবাসীর জন্য আনন্দের বিষয়। তাঁর আগমন ঘিরে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জসহ পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, হজরত শাহজালাল (রহ.)-এর পুণ্যভূমি সিলেটে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন দলের নেতা-কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ। মাজার জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচার ও রাজনৈতিক কার্যক্রম শুরু করবেন। আগামী ২২ জানুয়ারি সকাল ৯টায় আলিয়া মাদরাসা মাঠে তাঁকে স্বাগত জানানো হবে বলেও জানান এম এ মালিক।
এম এ মালিক বলেন, তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের আগমন উপলক্ষে এলাকায় দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এতে সংশ্লিষ্ট পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং স্থানীয় নেতা-কর্মীদের অংশগ্রহণ থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমানের চাচাতো ভাই বাবর আলী, জাহাঙ্গীর, নাসির উদ্দীন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমেদসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
সিলেট, তারেক রহমান, দক্ষিণ সুরমা, এম এ মালিক