দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৯ জানুয়ারী, ২০২৬ ১০:২২ অপরাহ্ন
হবিগঞ্জ জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা চলাকালে চাইনিজ কুড়ালসহ এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে ওই যুবককে তাদের হেফাজতে নেওয়া হয়।
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ওই যুবকের নাম প্রিতম দাস। তিনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গুণই গ্রামের পরিমল দাসের ছেলে।
শাহ রাজিব আহমেদ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হবিগঞ্জ আগমন উপলক্ষে জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা চলছিল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ।’
তিনি আরও বলেন, ‘সভা চলাকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক যুবকের সন্দেহজনক ঘোরাফেরা নজরে আসে। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অসংলগ্ন ও সন্দেহজনক কথা বলতে থাকেন। পরে তার শরীর তল্লাশি করা হলে শার্টের ভেতরে লুকানো অবস্থায় একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।’
পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে ওই যুবককে আটক করে নিয়ে যান বলে জানান তিনি।
এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন সিলেট ভয়েসকে বলেন, ‘এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
হবিগঞ্জ ছাত্রদল, চাইনিজ কুড়াল, প্রস্তুতি সভা, যৌথবাহিনী, রাজনৈতিক নিরাপত্তা