জকিগঞ্জে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের ৪১তম মেধাবৃত্তি বিতরণ
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৩ জানুয়ারী, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টায় বিভাগীয় শহর সিলেট ও রাজধানী ঢাকায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী ঢাকার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় তিনি কেন্দ্রের পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, এবং পরীক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। এসময় উপাচার্য পরীক্ষা কেন্দ্রে নিয়োজিত শিক্ষকদের সাথে কথা বলেন এবং পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এদিকে সিলেটে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। এসময় প্রো-ভাইস চ্যান্সেলর পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ নিয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে কথা বলেন।
২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের ৯৮৫টি আসনের বিপরীতে আবেদন করেন ৫২ হাজার ৮২৩ জন। এ বছর এ-১ (বিজ্ঞান) ইউনিটে ৯৫৫ আসন ও এ-২ (বিজ্ঞান ও আর্কিটেকচার) ৩০ আসন রয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী এবং রেজিস্ট্রার সৈয়দ সেলিম মোহাম্মদ আব্দুল কাদের প্রমুখ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাবিপ্রবি, সিলেট, ভর্তি পরীক্ষা, বিশ্ববিদ্যালয়