১৬ ফেব্রুয়ারি ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

নির্বাচন স্থগিতের চিঠি এখনো পাইনি: শাকসু নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৩ জানুয়ারী, ২০২৬ ৩:৪০ অপরাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সব ধরনের নির্বাচন স্থগিতের ঘোষণার পর শাকসু নির্বাচন নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ আয়োজনের নির্বাচন কমিশন জানিয়েছে, এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি তাদের হাতে পৌঁছায়নি।

সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে বিক্ষোভস্থলে উপস্থিত হয়ে শাকসুর নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মুকাদ্দেছ বলেন, নির্বাচন স্থগিতের ঘোষণা তারা শুনেছেন, তবে লিখিত নির্দেশনা না পাওয়া পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে দ্রুত বিষয়টি পরিষ্কার করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, শাকসু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন রয়েছে এবং নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজন করতে চায় বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

নির্বাচন, স্থগিত, চিঠি, শাকসু, নির্বাচন কমিশন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ