জকিগঞ্জে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের ৪১তম মেধাবৃত্তি বিতরণ
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১২ জানুয়ারী, ২০২৬ ৭:১০ অপরাহ্ন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী এই পরীক্ষা ঢাকা ও সিলেটের মোট ১৮টি কেন্দ্র থেকে একযোগে নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম জানিয়েছেন, প্রথম দিন (১৩ জানুয়ারি) বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন (১৪ জানুয়ারি) একই সময়ে ‘বি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।
ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে ৫২,৮৪৩ জন এবং ‘বি’ ইউনিটে ২২,২৯২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। ঢাকা কেন্দ্রের ‘এ’ ইউনিটে পরীক্ষা দেবেন ৪৩,২৫৭ জন এবং সিলেট কেন্দ্রে ৯,৫৮৬ জন। ‘বি’ ইউনিটে ঢাকা কেন্দ্রে ১৩,৮৩৮ জন এবং সিলেট কেন্দ্রে ৮,৪৫৪ জন শিক্ষার্থী পরীক্ষা দেবেন।
এই দুই ইউনিটে আসন সংখ্যা যথাক্রমে ৯৮৫ ও ৫৮১। ভর্তি পরীক্ষা দুই বিভাগের মোট ১৮টি উপকেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। ঢাকায় ১৩টি উপকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, নীলক্ষেত উচ্চ বিদ্যালয়, বুয়েট স্কুল অ্যান্ড কলেজ, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল, ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ, গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ, বিটিসিএল আইডিয়াল স্কুল, সিদ্ধেশ্বরী গার্লস ও বয়েজ কলেজ, রায়হান স্কুল ও মগবাজার গার্লস হাইস্কুল রয়েছে।
সিলেট বিভাগে পাঁচটি উপকেন্দ্র স্থাপন করা হয়েছে। এরা হল—শাবিপ্রবি ক্যাম্পাস, পাটানটুলা জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ মিরাবাজার, অগ্রগামী গার্লস হাইস্কুল এবং আম্বরখানা মহিলা উচ্চ বিদ্যালয়। ‘বি’ ইউনিটের পরীক্ষা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং সিলেটের শাবিপ্রবি, পাটানতুলা জামেয়া, মিরাবাজার জামেয়া ও অগ্রগামী গার্লস হাইস্কুলে নেওয়া হবে।
ভর্তি কমিটির হিসাব অনুযায়ী, দুই ইউনিটে মোট ১,৬৪৩টি আসনের বিপরীতে ৭৫,১১৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। ফলে প্রতি আসনে প্রায় ৪৬ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিলেট, শাবিপ্রবি, ভর্তি পরীক্ষা