প্রবেশপত্র না পেয়ে দাখিল পরীক্ষা দিতে না পারার অভিযোগ এক শিক্ষার্থীর
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ৯ জানুয়ারী, ২০২৬ ৭:০৬ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাংবাদিকদের একমাত্র সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (শাবি প্রেসক্লাব) তিন দশকে পদার্পণ করেছে। এ উপলক্ষে সংগঠনটির ২০তম কার্যনির্বাহী কমিটির উদ্যোগে তিন দশক পূর্তি উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে বর্ণিল সাজে সেজেছে শাবিপ্রবি ক্যাম্পাস।
শনিবার (১০ জানুয়ারি) দিনব্যাপী এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন শাবি প্রেসক্লাবের ২০তম কার্যনির্বাহী কমিটির সভাপতি জুবায়েদুল হক রবিন।
তিনি বলেন, ‘দায়িত্ব, আস্থা ও গৌরবের পথ বেয়ে তিন দশকে পদার্পণ করেছে আমাদের এই প্রেসক্লাব। যাত্রার শুরু থেকেই প্রেসক্লাবের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার্থীদের অধিকার ও নানা অসংগতির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।’
জুবায়েদুল হক রবিন বলেন, ‘প্রেসক্লাবের সাবেক সদস্যদের অনেকেই বর্তমানে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমসহ বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। তিন দশক ধরে সংগঠনটি তার ঐতিহ্য, পেশাদারিত্ব ও সাংবাদিকতার মান বজায় রেখে চলেছে। সাবেক ও বর্তমান সদস্যদের মিলনমেলাকে ঘিরেই এই পুনর্মিলনীর আয়োজন।’
আয়োজক কমিটি জানায়, পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিকসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন।
উল্লেখ্য, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে ক্যাম্পাস সাংবাদিকতার ক্ষেত্রে একটি দায়িত্বশীল ও শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। তিন দশকের এই পথচলায় সংগঠনটি শাবিপ্রবির ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
এদিকে অনুষ্ঠানে সহযোগী হিসেবে রয়েছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি, নর্থ ইস্ট মেডিকেল কলেজ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ, স্টেপ ফুটওয়্যার, সামুজা ফাউন্ডেশন, ঢালী গ্রুপ, বনসাই ফুডস, আমিন মোহাম্মদ গ্রুপ, ইবনে সিনা, থ্রি লিফ টেকনোলজিস, সিলেট সিটি করপরেশন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বেভারেজ পার্টনার হিসেবে রয়েছে প্রাণ। স্পেশাল পার্টনার হিসেবে রয়েছে ইউএস বাংলা এয়ারলাইনস এবং বেলাভূমি রিসোর্ট এবং প্রিন্টিং পার্টনার হিসেবে রয়েছে রয়্যাল এড।
শাবি প্রেসক্লাব, শাবিপ্রবি পুনর্মিলনী, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, সিলেট ক্যাম্পাস সংবাদ, শাবি তিন দশক