২৬ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

সিলেটে মির্জা ফখরুল

‘অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক উদ্যোগ জাতীয় জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৪ জানুয়ারী, ২০২৬ ৯:১৪ অপরাহ্ন


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার হলেও এটি এখন কার্যত একটি কেয়ারটেকার সরকার থেকে পূর্ণাঙ্গ সরকারের রূপ নিয়েছে। এ সরকারের পেছনে জনগণের সরাসরি ম্যান্ডেট নেই, এমন কথা কেউ কেউ বললেও, তাদের যে সংস্কারমূলক উদ্যোগ ও সনদ বাস্তবায়নের কাজ তারা করেছে, সে জন্য অবশ্যই তাদের কৃতিত্ব দিতে হবে।’

 

তিনি বলেন, ‘এসব সংস্কার বাংলাদেশের জাতীয় জীবনে নিঃসন্দেহে ইতিবাচক প্রভাব ফেলবে। আমরা বিশ্বাস করি, এসব সংস্কারের বিষয়ে প্রায় সব রাজনৈতিক দলই একমত হয়েছে। এর ফলে আমাদের রাজনৈতিক কাঠামোয় একটি গুণগত পরিবর্তন আসবে।’

 

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

 

মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে বিএনপির তেমন কোনো আশঙ্কা নেই। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমরা দল হিসেবে কখনোই নির্বাচন নিয়ে বড় কোনো আশঙ্কা প্রকাশ করিনি। কিছু গণমাধ্যম বা বিশ্লেষক হয়তো আশঙ্কার কথা বলেন, কিন্তু আমরা প্রথম থেকেই নির্বাচনের পক্ষে ছিলাম, প্রস্তুতি নিয়েছি এবং নির্বাচনের পথেই থেকেছি। 

 

তিনি আরও বলেন, ‘আমাদের বিশ্বাস ছিল নির্বাচন সঠিক সময়েই অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও আমাদের নেতা তারেক রহমানের লন্ডনে বৈঠকের পর থেকেই বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে যায় যে নির্বাচন অনুষ্ঠিত হবে।’


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্তর্বর্তীকালীন সরকার, রাজনীতি,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ