সিলেটের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নতুন আবাসনের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
রাজনীতি
প্রকাশঃ ৪ জানুয়ারী, ২০২৬ ৮:০০ অপরাহ্ন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন নির্বাচন শুধু আমাদের জন্য নয়, পুরো জাতির জন্য গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের পূর্ব শর্ত হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে সংসদ গঠন করা এবং সেই সংসদের মাধ্যমে সংসদীয় সরকার গঠন করা, যারা দেশে সুশাসন ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবে।’
তিনি বলেন ‘বিগত ১৫-১৬ বছরে বিএনপির ৬০ লাখ মানুষকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এছাড়া সিলেটের সংগ্রামী নেতা ইলিয়াস আলীসহ ১ হাজার ৫০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে।’
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘গোটা বাংলাদেশে একটি ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছিল। ভয়-ভীতি দেখিয়ে মানুষকে অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছিল। অবশেষে জুলাই গণুভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল।’
অন্তর্বর্তী সরকারের নির্বাচনের ঘোষণার প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনের ঘোষণার মধ্য দিয়ে আশার আলো সৃষ্টি হয়েছে। যদিও অনিশ্চয়তার কথা অনেক মিডিয়াতে আসে। তারপরও আমরা নির্বাচনের পথে এগিয়ে চলেছি। ইতিমধ্যে মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষ হয়েছে। প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হবে।’
তিনি আরও বলেন, ‘আসন্ন নির্বাচন শুধু আমাদের কাছে নয়, পুরো জাতির জন্য গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের পূর্ব শর্ত হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে সংসদ গঠন করা এবং সেই সংসদের মাধ্যমে সংসদীয় সরকার গঠন করা, যারা দেশে সুশাসন ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবে।’
মির্জা ফখরুল বক্তব্য, বিএনপি নেতাকর্মী হত্যা, সিলেট বিএনপি সংবাদ, ইলিয়াস আলী গুম, জাতীয় নির্বাচন বিএনপি