২৬ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

সিলেট এসেই শাহজালালের মাজার জিয়ারতে গেলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৪ জানুয়ারী, ২০২৬ ৪:৩০ অপরাহ্ন


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরে এসেছেন। রোববার (৪ জানুয়ারি) দুপুরে তিনি সিলেট পৌঁছান তিনি। সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর এটি মির্জা ফখরুলের প্রথম সিলেট সফর।

সিলেট এসেই মির্জা ফখরুল সিলেট সফরে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছে, তারপর তিনি হজরত শাহপরান (রহ.) যাবেন তিনি। এ সম্পর্কে আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘মূলত মাজার জিয়ারত করতে দলের মহাসচিব সিলেটে আসছেন। এর বাইরে সন্ধ্যা ছয়টার দিকে সিলেটের উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্টে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন মির্জা ফখরুল। পরে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।’

স্থানীয় বিএনপি সূত্র জানায়, আজ বেলা আড়াইটার দিকে উড়োজাহাজে করে দলের মহাসচিবের সিলেটে পৌঁছান মির্জা ফখরুল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সিলেট সফর। জাতীয় নির্বাচন সামনে রেখে দলের দ্বিতীয় সর্বোচ্চ এ নেতার সফরকে ঘিরে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ