২৬ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আজ দোকান মালিক ও ব্যবসায়ীদের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩ জানুয়ারী, ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ন


বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আজ শনিবার (৩ জানুয়ারি) সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট শাখা এবং ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের হলরুমে দুপুর ২টায় খতমে কোরআন শেষে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে সিলেটের সব মার্কেটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দোকান মালিকদের দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ দোকান মালিক সমিতি জেলা শাখার মহাসচিব, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি এবং সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের পক্ষে আব্দুর রহমান রিপন এ আহ্বান জানান।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, খালেদা জিয়া, দোয়া মাহফিল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ