সিলেটের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নতুন আবাসনের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
রাজনীতি
প্রকাশঃ ৩ জানুয়ারী, ২০২৬ ১১:২২ পূর্বাহ্ন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
আগামী রোববার (৪ জানুয়ারি) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদের নিচতলায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২ জানুয়ারি) সিলেট জেলা যুবদলের দপ্তর সম্পাদক মো. রেদওয়ান আহমদের স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে সিলেট জেলা ও মহানগর যুবদলের সব পর্যায়ের নেতাকর্মী, জেলা যুবদলের আওতাধীন সব উপজেলা ও পৌর ইউনিট এবং মহানগর যুবদলের অন্তর্ভুক্ত সব ওয়ার্ডের নেতাকর্মীদের যথাসময়ে (বাদ আসর) দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন।
সিলেট, যুবদল, খালেদা জিয়া, দোয়া মাহফিল