২৬ মে ২০২৬

রাজনীতি

হাওরের মানুষের কাছে বারবার ছুটে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া

মোসাইদ রাহাত

প্রকাশঃ ৩০ ডিসেম্বর, ২০২৫ ৫:২৫ অপরাহ্ন


বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী ও  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া হাওর অধ্যুষিত সুনামগঞ্জের মানুষের কাছে গিয়েছিলেন অনেকবার।  ১৯৮৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বেগম খালেদা জিয়া সুনামগঞ্জে গিয়েছেন সাত বার, চষে বেড়িয়েছেন হাওরের বিভিন্ন উপজেলা, রাজনৈতিক সফর থেকে শুরু করে ২০০৪ সালের ভয়াবহ বন্যায়ও ছুটে গিয়েছিলেন মানুষের পাশে।

‌‌দলীয় সূত্র জানায়, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথম সুনামগঞ্জ সফরে আসেন ১৯৮৭ সালের ২৪ অক্টোবর। সেদিন রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে। হাওরের মানুষ দিয়েছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠার বার্তা, কথা দিয়ে গিয়েছিলেন এ জনপদে আসবেন অনেকবার।

কথা রেখেছিলেন বেগম খালেদা জিয়া, তার ৩ বছর পরই ১৯৯০ দিকে গিয়েছিলেন ছাতক ও ধর্মপাশা উপজেলায়। ১৯৯২ সালে গিয়েছিলেন তাহিরপুর উপজেলায় তার একবছর পর ১৯৯৩ সালে এসেছিলেন সুনামগঞ্জ পৌর শহরের জেলা স্টেডিয়ামে। তারপর ২০০১ সালে আবারও আসেন সুনামগঞ্জ সদর ও দিরাই উপজেলায়।

এছাড়া ২০০৪ সালে বাংলাদেশে ভয়াবহ বন্যা হয়েছিল সেই সময়ও সুনামগঞ্জ সদর উপজেলায় গিয়েছিলেন সুনামগঞ্জ সরকারি জুবিলী বিদ্যালয়ে দিয়েছিলেন ত্রাণ। সেই সময় তিনি বলেছিলেন হাওরের মানুষ না খেয়ে মারা যাবে না আমি খালেদা জিয়া আপনাদের পাশে থাকব সব সময়।

তারপর ২০০৫ সালে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা আসেন ছাতক উপজেলায়, সেই সময় লাফার্জ সিমেন্ট ফ্যাক্টরি এলাকায় সেতুর উদ্বোধন করেন তিনি। 

সুনামগঞ্জে তার শেষ সফরে ছিল ২০০৬ সালে ধর্মপাশায়। তারপর রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় আর যেতে পারেননি তবে নেতাকর্মীদের কাছ থেকে খোঁজ খবর রেখেছেন সব সময়।

বেগম খালেদা জিয়ার প্রথম সফরের জনসভায় সঞ্চালনার দায়িত্বে থাকা সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাদির আহমদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা  জিয়া সুনামগঞ্জের হাওরের মানুষের কাছে এসেছেন, আজকের সুনামগঞ্জের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন তার হাত ধরেই, আব্দুল জহুর সেতু হওয়ার সুনামগঞ্জ সদরের ৫ টি উপজেলায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি আজকে সবাই সেই সুবিধা পাচ্ছেন, তাছাড়া ছাতকের সেতু  সুনামগঞ্জের অর্থনৈতিক পরিবর্তনে বিরাট ভূমিকা আছেন। দেশনেত্রী সুনামগঞ্জের মানুষকে ভালোবাসতেন, সব সময় দলীয় এমপি, নেতাকর্মীদের কাছ থেকে সুনামগঞ্জের খবর রেখেছেন। তিনি আজ আল্লাহ ডাকে সাড় দিয়ে আমাদের সবাইকে ছেড়ে গিয়েছেন ঠিকই তবে হাওরের মানুষরা তাকে স্মরণ রাখবে আজীবন।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, বেগম খালেদা জিয়া, হাওর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ