শাবিপ্রবিতে শিক্ষার্থীর নম্বর ছড়িয়ে হয়রানি, কর্মচারী আটক
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৮ ডিসেম্বর, ২০২৫ ১০:২২ অপরাহ্ন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতামুলক কর্মকান্ড প্রতিরোধে কানাইঘাট উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্ততার অভিযান অব্যাহত রেখেছে কানাইঘাট থানা পুলিশ।
এদিকে পুলিশের অভিযান জোরদার হওয়ায় আওয়ামীলীগের অনেক নেতাকর্মীরা বাড়ি-ঘর ছেড়ে আত্মগোপনে রয়েছেন।
গত কয়েকদিনের অভিযানে বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তারের পর রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম হারুনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার নাজমুলের বাড়ি কানাইঘাট পৌরসভার ধনপুর গ্রামে।
এর আগে শনিবার দুপুরে উপজেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক আশরাফ চৌধুরকে পৌরশহরের হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
এছাড়াও শুক্রবার বিকেল ৫টার দিকে পৌরসভার মহেষপুর গ্রাম থেকে পৌর কৃষকলীগের সভাপতি জুবের আহমদকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে।
পুলিশ, গ্রেপ্তার, কানাইঘাট