২১ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় পরিবহন শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৪ ডিসেম্বর, ২০২৫ ৪:৫১ অপরাহ্ন

ছবিঃ নিহত জামাল মিয়া

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় জামাল মিয়া (৩০) নামে এক পরিবহন শ্রমিক  নিহত হয়েছেন । নিহত জামাল মিয়া উপজেলার মুক্তাপুর টিলাবাড়ী গ্রামের জদু মিয়ার ছেলে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে নিজপাট ইউনিয়নের মাস্তিং হাটি এলাকায় মহাসড়কের চাঙ্গিল ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটেছে। 

পুলিশ জানায়, কাজের উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে জৈন্তাপুর বাজারে যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় জামাল মিয়ার। খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন ও জৈন্তাপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সঞ্চয় চক্রবর্তী বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইন অনুযায়ী পরবর্তী সকল কার্যক্রম চলমান রয়েছে।’

তিনি জানান, বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, জৈন্তাপুর, সড়ক দুর্ঘটনা, পরিবহন, শ্রমিক, নিহত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ