বানিয়াচং মডেল প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৬ ডিসেম্বর, ২০২৫ ৯:০৬ অপরাহ্ন
সিলেটে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন হয়েছে। ৬–১১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এই কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৬ ডিসেম্বর) সকালে দক্ষিণ সুরমার জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্র প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা সিলেট বিভাগের পরিচালক মোহাম্মদ আমান উল্লাহ। তিনি বলেন, পরিবার পরিকল্পনা শুধু সন্তান নিয়ন্ত্রণের বিষয় নয়, এটি একটি সুস্থ, সুন্দর ও উন্নত জীবনের চাবিকাঠি। যখন একটি দম্পতি পরিকল্পনা করে সন্তান নেবে, তখন তারা মা ও শিশুর স্বাস্থ্য নিশ্চিত করতে পারে। নিজেদের অর্থনৈতিকভাবে সচ্ছল রাখতে পারে এবং একটি উন্নত ভবিষ্যৎ গড়তে পারে।
তিনি আরও বলেন, আমাদের প্রত্যেককে এই সেবা সম্পর্কে জানতে হবে, ব্যবহার করতে হবে এবং অন্যদেরও উৎসাহিত করতে হবে।
মোহাম্মদ আমান উল্লাহ বলেন, আসুন, আমরা সচেতন হই, পরিকল্পিত পরিবার গড়ি, সুস্থ জীবন গড় এবং দেশের উন্নয়নে অংশীদার হই।
সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক মো: নিয়াজুর রহমানের সভাপতিত্বে এবং জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা: ইসরাত জাহানের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগ সিলেটের সহকারী পরিচালক কৃষ্ণ চক্রবর্তী, ডা. রাজীব দেবনাথ, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) এবং দক্ষিণ সুরমা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানদা রঞ্জন তালুকদার। এরপর ফিতা কেটে সেবা সপ্তাহের উদ্ভোধন করেন অতিথিরা।
পরিবার পরিকল্পনা সিলেট, সেবা ও প্রচার সপ্তাহ, জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্র, পরিবার কল্যাণ সপ্তাহ উদ্বোধন, সিলেট স্বাস্থ্যসেবা