১৬ ফেব্রুয়ারি ২০২৬

অনুসন্ধান

আল হারামাইন হাসপাতালে রোগীর মৃত্যু: ৭ সদস্যের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩ ডিসেম্বর, ২০২৫ ৯:৫৫ অপরাহ্ন


সিলেটের আল হারামাইন হাসপাতালে চিকিৎসাগত অবহেলার জেরে রোগী মারা যাওয়ার ঘটনায় ৭ সদস্য বিশিষ্ট তদ্ন্ত কমিটি গঠন করেছে বিভাগী স্বাস্থ্য পরিচালকের কার্যালয়। 


বুধবার (৩ নভেম্বর) রাতে বিষয়টি সিলেট ভয়েসকে নিশ্চিত করেন সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন। 

তিনি বলেন, মারা যাওয়ার রোগীর কন্যা চিকিৎসক নুরিয়া জাহান কেয়ার অভিযোগের ভিত্তিতে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটি মঙ্গলবার গঠন করা হয় এবং তদন্ত কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
 
এর আগে আল হারামাইন হাসপাতালে চিকিৎসার অবহেলায় নিজের বাবার প্রাণহানি হয়েছে এমন গুরুতর অভিযোগ তুলেন চিকিৎসক নুরিয়া জাহান কেয়া। প্রথমে তিনি ফেসবুক লাইভে এসে অভিযোগ জানান, পরে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন।

ওই সময় সম্মেলনে কেয়া বলেন, ভুল ইনসুলিন ডোজ প্রয়োগের কারণেই তার বাবা, ৬৯ বছর বয়সী বেদার আহমেদের মৃত্যু হয়েছে। মৃত্যুর পরও হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় চিকিৎসা নথি দিতে অস্বীকৃতি জানায় বলেও অভিযোগ করেন তিনি।

এসময় তিনি হাসপাতালের প্রশাসনিক দপ্তরে গিয়ে জানতে পারেন, তার বাবার চিকিৎসা-সংক্রান্ত নথিতে ওষুধ প্রয়োগের বিষয়ে স্পষ্ট ত্রুটি ছিল। এ ঘটনায় সিভিল সার্জন কার্যালয়ে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।


শেয়ার করুনঃ

অনুসন্ধান থেকে আরো পড়ুন

সিলেট, আল হারামাইন হাসপাতাল, তদন্ত কমিটি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ