১৮ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

খালেদা জিয়াকে দেখতে ঢাকায় এমরান চৌধুরী

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১ ডিসেম্বর, ২০২৫ ৪:৫১ অপরাহ্ন


নির্বাচনি প্রচারণামূলক সব কর্মসূচি স্থগিত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে একনজর দেখতে ঢাকায় ছুটে গেছেন সিলেট-৬ আসনে দলীয় মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলীয় সভানেত্রীকে দেখতে যান তিনি।

এসময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ছলছল নয়নে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় মুনাজাত করেন।

এর আগে রবিবার (৩০ নভেম্বর) রাতে গোলাপগঞ্জ ও বিয়ানীনাজারে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে আয়োজিত বিভিন্ন মতবিনিময় এবং উঠানবৈঠকে বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া করা হয়।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেছেন- খালেদা জিয়া এ দেশের ক্ষণজন্ম নেত্রী। এমন আপসহীন নেত্রীর কাছ থেকে দেশের জনগণের আরও অনেক কিছু পাওনা রয়েছে। আমাদের নেত্রীকে আল্লাহ যেন সুস্থতার সঙ্গে দীর্ঘ হায়াত দান করেন।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

খালেদা জিয়া, ঢাকা, এমরান চৌধুরী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ