শাবিপ্রবিতে শিক্ষার্থীর নম্বর ছড়িয়ে হয়রানি, কর্মচারী আটক
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৫ নভেম্বর, ২০২৫ ১:২৫ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জের অস্ত্রের মুখে স্ত্রীকে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে।
সোমবার (২৪ নভেম্বর) উপজেলার বারঠাকুরী ইউপির আমলশীদ গ্রামে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক আহ্বায়ক ডা. বিভাকর দেশমূখ্যের বাড়িতে এ ঘটনা ঘটে।
ডা. বিভাকর দেশমূখ্য জানান, রাত ৮টার দিকে মুখোশধারী দুই ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে স্ত্রীকে জিম্মি করে ২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২ লাখ ৬০ হাজার টাকা এবং ৫ ভরি রুপা লুট করে নেয়।
তিনি ধারণা করেন, ঘটনার সময় ঘরের বাইরে আরও কয়েকজন সহযোগী অবস্থান করছিল।
ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
তিনি বলেন, ‘পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে জোর তদন্ত চলছে।’
জকিগঞ্জ, অস্ত্র, জিম্মি, স্বর্ণালঙ্কার, টাকা লুট