২৫ আগস্ট ২০২৬

দৈনন্দিন / মানববন্ধন

সিলেট-হবিগঞ্জের বিরতিহীন বাস শ্রীমঙ্গলে থামানোর দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ২৫ আগস্ট, ২০২৬ ৪:৫০ অপরাহ্ন


সিলেট-হবিগঞ্জ রুটে চলাচলকারী বিরতিহীন বাসগুলো শ্রীমঙ্গলে যাত্রাবিরতি দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন যাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মঙ্গলবার শ্রীমঙ্গল শহরের চৌমুহনা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


ব্যানার ও ফেস্টুন নিয়ে আয়োজিত প্রায় একঘণ্টার মানববন্ধনে শত শত মানুষ অংশ নেন। এ সময় বক্তারা শ্রীমঙ্গলে সিলেট-হবিগঞ্জ রুটের বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি জানান।


মানববন্ধনে বক্তারা বলেন, পর্যটন ও বাণিজ্যের জন্য শ্রীমঙ্গল গুরুত্বপূর্ণ একটি শহর। প্রতিদিন শিক্ষা, চিকিৎসা, চাকরি ও ব্যবসার নানা প্রয়োজনে শ্রীমঙ্গল থেকে বিপুলসংখ্যক মানুষ সিলেট ও হবিগঞ্জে যাতায়াত করেন। কিন্তু বিরতিহীন বাসগুলো শ্রীমঙ্গলে না থামায় তাঁদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।


বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী ও চিকিৎসার জন্য যাতায়াতকারী রোগী এবং তাদের স্বজনদের দুর্ভোগ বেশি হচ্ছে বলে দাবি করেন বক্তারা। 


বক্তারা বলেন, শ্রীমঙ্গলে যাত্রাবিরতি থাকলে এসব যাত্রীর সময় ও ভোগান্তি দুটোই কমবে। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে সিলেট-হবিগঞ্জ রুটের বিরতিহীন বাসের নির্ধারিত যাত্রাবিরতির তালিকায় শ্রীমঙ্গলকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।


মানববন্ধনে নেতৃত্ব দেন হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থা শ্রীমঙ্গলের সভাপতি নিহার রঞ্জন দে, সংগীতশিল্পী তারেক ইকবাল চৌধুরী, কলামিস্ট সৈয়দ আমীরুজ্জান ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্তসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।


বক্তারা দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের আহ্বান জানান। তাঁরা বলেন, দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শ্রীমঙ্গলে বাস যাত্রাবিরতির দাবি, সিলেট হবিগঞ্জ বিরতিহীন বাস, শ্রীমঙ্গলে বিরতিহীন বাস, শ্রীমঙ্গলে বাস না থামার সমস্যা, শ্রীমঙ্গলের যাত্রীদের দুর্ভোগ, সিলেট হবিগঞ্জ বাস রুট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ