ধান পচে গন্ধ, হাওরে ডুবছে স্বপ্ন: চরম দুশ্চিন্তায় জগন্নাথপুরের কৃষক
কৃষি
প্রকাশঃ ২৩ নভেম্বর, ২০২৫ ৭:০৭ অপরাহ্ন
আমেরিকা প্রবাসী গোলাম রাব্বানীর উদ্যোগে সিলেটের বিশ্বনাথে ২৭ জন কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) সকালে উপজেলার লামাকাজী ইউনিয়নের কোনাউরা গ্রামে রাব্বানী ফাউন্ডেশন ইউএসএ ইন্কের পক্ষ থেকে প্রতিজন কৃষককে ১ কেজি ধানের বীজ এবং ৩ কেজি সার দেওয়া হয়। এ উপলক্ষে ওই প্রবাসীর বাড়ি প্রাঙ্গণে স্বল্প পরিসরে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা বুলবুল পাল।
তিনি বলেন, দেশ ও জাতির উন্নয়ন অগ্রগতির জন্য মানুষকে কর্মমূখী করে গড়ে তুলেতে হবে। কৃষিখ্যাতের উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি প্রবাসী ও বৃত্তবানদের এগিয়ে আসতে হবে। কৃষি জমিগুলো যাতে খালি না থাকে, সেজন্য ধান চাষের ফাঁকে ‘সরিষা, ভূট্টা, পরাস’সহ বিভিন্ন ধরণের শাক-সবজি চাষ করতে হবে। জমির উর্বরতা বৃদ্ধির জন্য জৈব সার ব্যবহার বৃদ্ধি করতে হবে। আর কৃষকদেরকে সার্বিক সহযোগীতা করতে সদা প্রস্তুত রয়েছে উপজেলা কৃষি অফিস। কারণ কৃষক হাসলে, দেশ হাসবে।
সমাজসেবক আমির উদ্দিনের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত ‘বীজ ও সার’ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক সমুজ মিয়া, কবির উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য কাওছার আহমদ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিশ্বনাথ বীজ সার বিতরণ, প্রবাসীর উদ্যোগ কৃষক, লামাকাজী ইউনিয়ন কৃষি সহায়তা, রাব্বানী ফাউন্ডেশন ইউএসএ, সিলেট কৃষি উন্নয়ন