ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের আন্দোলনে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন সকল মামলায় জামিন পেয়েছেন। 

সোমবার (১০ নভেম্বর)  সকালে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হারুন অর রশীদ তাঁর বিরুদ্ধে দায়ের করা সর্বশেষ মামলায় জামিন মঞ্জুর করেন ।

মামলায় বিবাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন বিষয়টির নিশ্চিত করে সিলেট ভয়েসকে বলেন, আনোয়ার হোসেন সুমনের বিরুদ্ধে করা চারটিই মামলায় তিনি জামিন পেয়েছেন, আজ শেষ মামলায় তিনি জামিন পেয়েছেন, এখন প্রশাসন যদি কোন রকমের সমস্যা না করে তাহলে তার মুক্তিতে কোন সমস্যা নেই। তিনি দ্রুতই মুক্ত হবেন।   

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর মধ্যরাতে নগরের মদিনা মার্কেট এলাকার নিজ বাসা থেকে অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে সিলেট সিটি করপোরেশনের ফটক ভাঙচুর ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের ঘটনায় দায়ের করা দুটি পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তী সময়ে আরও দুটি মামলায়ও তাঁর নাম যুক্ত করা হয়।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিপিবি, আনোয়ার হোসেন সুমন, জামিন