০২ মে ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সুনামগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন জমিয়ত নেতা সৈয়দ তালহা

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৫ নভেম্বর, ২০২৫ ৯:১৯ অপরাহ্ন

ছবিঃ সৈয়দ তালহা আলম

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা সৈয়দ তালহা আলম।

বুধবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় সিলেট ভয়েস-কে মুঠোফোনে নিজের প্রার্থীতার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

সৈয়দ তালহা আলম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি সুনামগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। খুব শিগগিরই নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে বৈঠক করে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করব।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমার দল (বাংলাদেশ জমিয়ত) তো বিএনপির সঙ্গে জোটে আছে। জোটের পক্ষ থেকে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কয়ছর এম আহমদকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তাই দলীয়ভাবে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয়। সব দিক বিবেচনা করেই আমি স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, আমি এর আগেও জগন্নাথপুর উপজেলা নির্বাচনে অংশ নিয়েছিলাম, কিন্তু ষড়যন্ত্র করে আমাকে হারানো হয়। জনগণ আমাকে চায়—আমি জনগণের মানুষ। বিশ্বাস করি, এবার জনগণ আমার পাশে থাকবে।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, সুনামগঞ্জ-৩ আসন, স্বতন্ত্র প্রার্থী, জমিয়তে উলামায়ে ইসলাম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ