সিলেটে র্যাবের অভিযানে একাধিক মামলার আসামি গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ১ নভেম্বর, ২০২৫ ২:১৪ অপরাহ্ন
সিলেটে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের দাবির আন্দোলনে ভূমিকায় থাকা ২২ ব্যাটারিচালিত অটোরিকশার নেতা ও শ্রমিককে আটক করেছে পুলিশ।
শনিবার (০১ নভেম্বর) সকালে নগরীর বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কার্যালয় থেকে তাদের আটক করা হয়। বিষয়টি সিলেট ভয়েসকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি বলেন, পুলিশের একটি দল খবর পেয়ে বাসদের কার্যালয় থেকে ২২ ব্যাটারিচালিত অটোরিকশা নেতা শ্রমিককে আকে করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।
এর আগে ব্যাটারিচালিত অটোরিকশার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১১ দফা দাবিতে গত মঙ্গলবার নগরে বিক্ষোভ হয়। পরে শ্রমিক নেতাদের সঙ্গে মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনায় রোববার পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
সিলেট, ব্যাটারিচালিত, অটোরিকশা, আটক, পুলিশ