০৫ মে ২০২৬

দৈনন্দিন

ঢাকা-সিলেট সড়কের নকশা পরিবর্তনের অভিযোগে স্থানীয়দের মানববন্ধন

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ৩০ অক্টোবর, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ন


ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের নকশা পরিবর্তনের অভিযোগে হবিগঞ্জের বাহুবল উপজেলার কল্যাণপুর এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন হয়। এতে শতাধিক মানুষ অংশ নেন।

অংশগ্রহণকারীরা জানান, প্রকল্পের মূল নকশা অনুযায়ী মহাসড়কটি পশ্চিম দিকে সম্প্রসারিত হওয়ার কথা থাকলেও প্রভাবশালী একটি মহল সেটি পূর্ব দিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এতে এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঈদগাহ মাঠসহ জনস্বার্থে ব্যবহৃত গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

মানববন্ধনে বক্তারা নকশা পরিবর্তনের এই প্রচেষ্টার তীব্র প্রতিবাদ জানান এবং প্রকল্পটি মূল নকশা অনুযায়ী বাস্তবায়নের দাবি তোলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, হবিগঞ্জ, উন্নীতকরণ, নকশা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ