২৯ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

বড়লেখা সীমান্তে বিজিবি-চোরাকারবারি গোলাগুলি, ভারতীয় নাগরিক আটক

প্রতিনিধি, মৌলভীবাজার

প্রকাশঃ ২৮ আগস্ট, ২০২৬ ২:৩১ অপরাহ্ন


মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে চোরাচালান ঠেকাতে অভিযানে নেমে ভারতীয় চোরাকারবারিদের গুলির মুখে পড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জবাবে বিজিবির পাল্টা গুলিতে আহত হয়ে ধরা পড়েন বলাই দাস নামে এক ভারতীয় নাগরিক। তাকে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও পাঁচ শ পিস ইয়াবা জব্দ করে বিজিবি।


বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, গোপন সূত্রে খবর আসে যে একটি ভারতীয় চোরাকারবারি দল বড়লেখার কুমারশাইল সীমান্ত ব্যবহার করে দেশে অবৈধভাবে অস্ত্র ও মাদক ঢোকানোর চেষ্টা করছে। এই সংবাদ পেয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে বিজিবির একটি বিশেষ টহলদল কুমারশাইল এলাকায় গিয়ে অবস্থান নেয় এবং অভিযান শুরু করে।


তিনি বলেন, সন্দেহভাজনদের থামানোর চেষ্টা করলে তারা উল্টো বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। পরিস্থিতি মোকাবিলায় বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। এই সংঘর্ষের মধ্যে চোরাকারবারিদের সহযোগীরা পালিয়ে যেতে পারলেও গুলিবিদ্ধ অবস্থায় ধরা পড়েন বলাই দাস। উদ্ধার অস্ত্র-মাদক, চিকিৎসাধীন আটক তাকে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও পাঁচ শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বর্তমানে বিজিবির হেফাজতে চিকিৎসা নিচ্ছেন বলাই দাস। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।


লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, সীমান্তপথে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সীমান্তে গোলাগুলি, বিজিবি, চোরাকারবারি আটক, বিদেশি পিস্তল, ইয়াবা জব্দ, বড়লেখা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ