২০ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

দোয়ারাবাজারে মাদকসহ নারী আটক

প্রতিনিধি,দোয়ারাবাজার, সুনামগঞ্জ

প্রকাশঃ ৩০ অক্টোবর, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ন


সুনামগঞ্জের দোয়ারাবাজারে তিনশ পাঁচ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।


বুধবার (২৯ অক্টোবর) রাত ১২ টার দিকে উপজেলার সুরমা ইউনিয়নের শান্তিপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 


আটক হওয়া ওই নারীর নাম রেহেনা বেগম (৪৫)। তিনি শান্তিপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। 


পুলিশ জানায়, বুধবার রাতে হাবিবুর রহমানের ঘরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘর থেকে তিনশ পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় রেহেনা বেগমকে আটক করা হয়।


এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। 


দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, মাদকবিরোধী অভিযানে দোয়ারাবাজার থানা পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। 

 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

মাদক, গ্রেপ্তার, নারী মাদক কারবারী, পুলিশ, সুনামগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ