কুলাউড়ায় সড়কের ওপর বালু রাখায় মোবাইল কোর্ট অভিযান, জরিমানা
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৩ অক্টোবর, ২০২৫ ৭:১৬ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি খাদ্য বান্ধব বরাদ্দকৃত চাল অন্যত্র মজুদ করার অপরাধে এক ডিলারকে এক বছরের জেল ও ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার রানীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন।
দণ্ডপ্রাপ্ত ডিলার হলেন—রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের মৃত আছকর আলীর ছেলে সুহেল মিয়া (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতে সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীনের নেতৃত্বে রানীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে আরজান মিয়ার গোডাউনে সরকারি খাদ্য বান্ধব ২০০ বস্তা চাল জব্দ করেন। এর প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সরকারি খাদ্য বান্ধব ডিলার সুহেল ট্রোডার্সের ডিলার সুহেল মিয়াকে এক বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা আর্থিক জরিমানা করেন।
এ সময় জরিমানার টাকা পরিশোধ না করলে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বিষয়টি নিশ্চিত করে সহকারি কমিশনার( ভূমি) মহসীন উদ্দীন বলেন, ‘সুহেল ট্রোডার্সের সুহেল মিয়া যে দোকানের নামে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচি ডিলার নিয়েছেন সেই দোকানে বরাদ্দকৃত চাল না রেখে অন্যত্র মজুদ করেছেন। এ জন্য ২০২৩ সালের ৮ ধারায় তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়েছে। তার লাইন্সেস বিষয়েও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।‘
রানীগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গত ২০ অক্টোবর সুহেল মিয়া ৩০.৫৭০ টান চাল নেন।একটি ওয়ার্ডে তিনি চাল বন্টন করে মাষ্টাররুল জমা দিয়েছেন।
অভিযানে ৪০ টন চাল পাওয়া গেছে। তিনি যে গুদামে চাল রেখেছেন এ দোকানের কোন লাইসেন্স নেই।
অভিযুক্ত সুহেল মিয়ার ভাই বাতির মিয়া জানান, আমার ভাই ষড়ষন্ত্রের শিকার। বুধবার গুদামঘর থেকে চাল উত্তোলন করেন। পরিবহন ব্যবস্থা অনুকূলে না থাকায় রানীগঞ্জ বাজারে তার দোকানে চাল রাখেন। ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে।
জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শাহাব উদ্দিন বলেন, 'খাদ্য বান্ধব ডিলার নিয়োগের শর্ত লঙ্ঘন করে অন্যত্র চাল মজুদ রাখায় তাঁর বিরুদ্ধে আমি বাদী হয়ে জগন্নাথপুর থানায় এজাহার দাখিল করেছি।'
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রিফাত সিকদার বলেন, দণ্ডপ্রাপ্তকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত গত ১৬ অক্টোবর জগন্নাথপুর উপজেলায় খাদ্য বান্ধব ডিলার নিয়োগ কমিটির সভাপতি ইউএনও বরকত উল্যার সভাপতিত্বে সভায় ১৫ জন খাদ্য বান্ধব ডিলার নিয়োগ করা হয়। ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে সুনামগঞ্জের জেলা প্রশাসক বরাবরে একাধিক লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগীরা।
জগন্নাথপুর খবর, সুনামগঞ্জ চাল জব্দ, খাদ্য বান্ধব ডিলার জেল, ভ্রাম্যমাণ আদালত সিলেট, সরকারি চাল মজুদ মামলা