সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় হাওরের কৃষক
কৃষি
প্রকাশঃ ৬ অক্টোবর, ২০২৫ ৩:১৭ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার এবং কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে মাষকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে বীজ ও সার এবং ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট (ফ্রিপ) এর আওতায় গঠিত কৃষক গ্রুপের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
সোমবার (০৬ অক্টোবর) উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ রুমে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এর আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ ভৌমিক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনসহ উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকের মধ্যে এই বীজ, সার ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন অতিথিবৃন্দ।
গোয়াইনঘাট, কৃষক, কৃষি, যন্ত্রপাতি বিতরণ