নবীগঞ্জে যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ২:১৮ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাটে শিশুকে যৌন নিপীড়নের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত মৌলভী মো. শরিফ উদ্দিন শরিফকে আটক করেছে পুলিশ। তার বাাড়ি কানাইঘাট উপজেলায়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে সিলেটের বালাগঞ্জ উপজেলার তাজপুর এলাকা থেকে তাকে আটক করেছে পুলিশ। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল। তিনি জানান, ভিডিওতে শিশুটিকে যৌন নিপীড়নের দৃশ্য ধরা পড়েছে। সেটি ২০২২ সালে গোয়াইনঘাট উপজেলার নন্দিগাও ইউনিয়নের মানাগাঁও গ্রামের মানাউরা উত্তর পাড়া জামে মসজিদের ঘটনা। অভিযুক্ত মৌলভী শরিফ উদ্দিন সে সময় মানাউরা জামে মসজিদের ইমাম ছিলেন।
তিনি আরও বলেন, ভিডিওটি ভাইরাল পর বৃহস্পতিবার রাতে শরিফ উদ্দিনের সিঙ্গারীপাড়ের বাড়িতে অভিযান চালায় কানাইঘাট থানা পুলিশ। এরপর হরিপুর ও বালাগঞ্জে তার অবস্থান পাওয়া গেলেও তাকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে কানাইঘাট ও বালাগাঞ্জ থানা পুলিশের সহযোগিতায় তাজপুর থেকে আটক করা হয়েছে।