দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ৫ মার্চ, ২০২৫ ৩:২৪ অপরাহ্ন
সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধাবর (৫ মার্চ) রাত দেড় ঘটিকায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ইবাদুল্লাহ-এর নেতৃত্বে তালতলা এলাকায় অবস্থিত তথী এন্টারপ্রাইজ-২-এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন: সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সতীশ চন্দ্র নাথ (৫০), স্বেচ্ছাসেবক লীগের নেতা সুমন কুমার (৫৩), সিলেট জেলা আওয়ামী লীগের নেতা মোঃ আবুল হোসেন (৫১)।
পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেফতারকৃতরা মাদক সেবনরত অবস্থায় ছিলেন এবং তাদের কাছ থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম ও তাস উদ্ধার করা হয়। অভিযানে পুলিশ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রও জব্দ করে। এছাড়া গ্রেফতারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রুজুকৃত বিভিন্ন নাশকতা মামলার সাথে সম্পৃক্ত।
বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর (এসআই) মো. ইবাদুল্লাহ জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সিলেট কোতোয়ালী মডেল থানা, দেশীয় অস্ত্র,নাশকতা মামলা, আইনগত ব্যবস্থা