০৫ জুন ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে বজ্রবৃষ্টির পূর্বাভাস, বইতে পারে দমকা হাওয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৩ আগস্ট, ২০২৫ ৯:১১ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেটে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং অস্থায়ী দমকা হাওয়াও বইতে পারে। তাছাড়া কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিলেটের আবহাওয়া অফিস। 


বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায়, আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা দাঁড়ায় ৮৯ শতাংশে।


গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত) সিলেটে বৃষ্টিপাত হয়েছে ৯ দশমিক ৩ মিলিমিটার। আর বুধবার সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৬ মিলিমিটার।


পূর্বাভাসে আরও বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ২৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট, আবহাওয়ার সংবাদ, আবহাওয়া, বজ্রবৃষ্টি, পূর্বাভাস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ